নদীপথে ডাকাতির আগেই গ্রেফতার এক বাংলাদেশী সহ দুই ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র - The News Lion

নদীপথে ডাকাতির আগেই গ্রেফতার এক বাংলাদেশী সহ দুই ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র




দি নিউজ লায়ন ;  নদীপথে ডাকাতির আগেই তা ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার রাতে কুলতলির কৈখালি ঘাট থেকে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে দুই ডাকাতকে। এদের মধ্যে একজন বাংলাদেশী। উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। ধৃতদের নাম মহম্মদ রিয়াল ও মুজিবর লস্কর। 


রিয়ালের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায় ও মুজিবর উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। তাদের কাছ থেকে  উদ্ধার হয়েছে ৪টি ওয়ান শাটার ও ৮ রাউন্ড কার্তুজ,তিনটি মোবাইল। এরা আগেও অনেক ডাকাতির সাথে জড়িত। অভিযুক্তদের বুধবার দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এদের হেফাজতে নিয়ে পুলিশ অন্য ডাকাতদের সন্ধানে তল্লাশি চালাবে। 


মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে কুলতলিতে মাতলা নদীপথে ডাকাতি হতে পারে। কৈখালি ঘাটে খাবার আসার জন্য একদল ডাকাত অপেক্ষা  করছিল। নৌকা করে ডাকাতি করতে যাবার পরিকল্পনা ছিল। সেইমত পুলিশ ওত পেতে এদের ধরে। কিন্তু রাতে অন্ধকারের সুযোগ নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে ৩-৪জন  জঙ্গলের দিকে পালিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.